Suryakumar Yadav Wins Best Fielder Medal: ফিল্ডিং এ সেরার পুরস্কার, নাম ঘোষণায় অভিনবত্ব দেখাল বিসিসিআই (দেখুন সেই ভিডিও)

বিশ্বকাপের স্পিরিটকে চাঙ্গা রাখতে প্রতিদিন ম্যাচের পর সেরা ফিল্ডিং এর জন্য পদক দেওয়ার চল হয়েছে ভারতীয় ড্রেসিং রুমে

Surya kumar Yadab receive Fielding Medal Photo Credit: Twitter@CricCrazyJohns

বিশ্বকাপের স্পিরিটকে চাঙ্গা রাখতে প্রতিদিন ম্যাচের পর সেরা ফিল্ডিং এর জন্য পদক দেওয়ার চল হয়েছে ভারতীয় ড্রেসিং রুমে। আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর লিগ পর্বের শেষ ম্যাচে ভারতীয় দল ডাচদের বিরুদ্ধে ১৬০ রানের একটি বিশাল জয় পেয়েছে। সেই ম্যাচের পরে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে সেরা ফিল্ডিং পদকের সর্বশেষ বিজয়ী হয়েছেন সূর্যকুমার যাদব। তবে এবার আর ফিল্ডিং কোচ টি দিলীপ বিজয়ী ঘোষণা  করেননি। সেই কাজটি করার একটি অনন্য উপায় খুঁজে পেয়েছেন তিনি। দেখা গেছে মাঠে উপস্থিত গ্রাউন্ডসম্যানদের সহায়তায় সূর্য নামটির ঘোষণা হয়। এরপর বড় পর্দার তার ছবি বড় করে দেখা যায়। বিসিসিআই সহ ক্রিকেট ভক্তরা শেয়ার করেছেন সেই উদযাপনের একটি ভিডিও-

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement