Operation Kaveri: সুদান থেকে মুম্বইতে ফিরেই 'ভারত মাতা কী জয়' স্লোগান ভারতীয়দের, দেখুন ভিডিয়ো

Indian Returns From Sudan (Photo Credit: ANI)

সুদান (Sudan) থেকে ভারতীয়দের (Indian)  নিয়ে দ্বিতীয় বিমান হাজির হল মুম্বইতে।  এবার ২৪৬ জন ভারতীয়কে নিয়ে বায়ুসেনার ওই বিমানটি সুদান থেকে মুম্বইতে ফেরে। বিদেশ মন্ত্রকের তরফে অফিসিয়ালি এই খবর প্রকাশ করা হয়। মুম্বইতে নেমে 'ভারত মাতা কী জয়' বলে স্লোগান দিতে শুরু করেন সুদান ফেরৎ ভারতীয়রা।

 

গৃহযুদ্ধ কবলিত সুদানের পরিস্থিতি অত্যন্ত জটিল। সেখানে যাতে কোনও ভারতীয়কে আটকে থাকতে না হয়, সে বিষয়ে বিদেশ মন্ত্রকের করফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধ বিরতি ঘোষণা করেছে সে দেশের বিবাদমান সেনা এবং আধাসেনা কর্তৃপক্ষ। এই ৭২ ঘণ্টার মধ্যে যাতে সে দেশে আটকে থাকা সব ভারতীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে আনা যায়, সেই চেষ্টাই বিদেশ মন্ত্রক শুরু করেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement