Tripura TMC: ত্রিপুরায় দলের রাজ্য সভাপতির পদ থেকে সুবল ভৌমিককে সরিয়ে দিল তৃণমূল
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির পদ থেকে সুবল ভৌমিককে (Subal Bhowmik) সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আজ এই সিদ্ধান্তের কথা দলের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই সুবর ভৌমিককে নিয়ে জল্পনা বাড়ছে। তিনি জোড়া-ফুল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন বলে খবর। চলতি বছর এপ্রিলে সুবল ভৌমিককে তৃণমূলের রাজ্য সভাপতি করা হয়েছিল। আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023)। তার আগে তৃণমূল শিবিরের কাছে এটা বড় ধাক্কা। বিপ্লব দেবকে সরিয়ে বিজেপি মুখ্যমন্ত্রী পদে মানিক সাহা-কে আনার পরেও পদ্মশিবির খুব একটা ভাল জায়গায় নেই। তবে রাজ্যে সিপিএম-কংগ্রেসের বিকল্প হিসেবে এখনও ত্রিপুরায় নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি তৃণমূল।
টুইট:
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Advertisement
Advertisement