Stone Pelting At Vande Bharat Express: হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে পড়ল পাথর, ভাঙা হল জানলার কাঁচ
ভাগলপুর-হাওড়া (Bhagalpur–Howrah) বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়ে ভাঙা হল জানলার কাঁচ। এবার ভাগলপুর-হাওড়া বন্দে ভারতে কাঁচ ছুড়ে ভাঙচুরের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। ভাগলপুর এবং টিকানি স্টেশনের মাঝে একটি জায়গায় বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে খবর। যার জেরে ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) কে বা কারা পাথর ছুঁড়েছে, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে তদন্ত। যারা এই ঘটনায় অভিযুক্ত, তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে রেলের তরফে। সিসিটিভি ফুটেজ যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি আরপিএফের তরফেও করা হচ্ছে জরুরি পদক্ষেপ। দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে বলে আরপিএফের তরফেও জানানো হয়েছে স্পষ্টভাবে।
ভাগলপুর এবং টিকানি স্টেশনের মাঝে হামলা চালানো হয় বন্দে ভারত এক্সপ্রেসে...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Gold Price Today: ক্রেতাদের জন্য সুখবর, সপ্তাহের শুরুতে কমল সোনার দাম
Advertisement
Advertisement