Stock Market Update: শুক্রবারের পর সোমবার সকালেও উঠলো দেশের শেয়ার বাজার, ২৫০০০ ছাড়াল নিফটি

Share Market Photo Credit: Twitter@ians_india

গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণার পরে মাথা তুলেছিল দেশের শেয়ার বাজার। সোমবার সপ্তাহ শুরুর সকালে সেই অগ্রগতি বজায় থাকল। সকাল পৌনে ১১টা নাগাদ সেনসেক্স উঠে হয় ৮২,৫৮৩.১৮। নিফটি ২৫,১৩২.৭৫-এ পৌঁছেছে। মুদ্রার বাজারের প্রাথমিক লেনদেনে ডলারের নিরিখে কিছুটা উঠেছে টাকাও। এ দিন লন্ডনে আমেরিকা এবং চিনের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে শুল্ক সংক্রান্ত বৈঠক হওয়ার কথা। তার আগে কিছুটা এগিয়েছে এশিয়ার বিভিন্ন বাজার।

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement