SpiceJet: বোর্ডিংয়ের ৫ মিনিট আগে বাতিল স্পাইসজেটের বিমান, ক্ষুব্ধ যাত্রীদের একাংশ, দেখুন ভিডিয়ো

ফের বাতিল হল স্পাইসজেটের বিমান। শনিবার বিকেলে দিল্লি থেকে দ্বারভাঙাগামী একটি ফ্লাইট বোর্ডিং হওয়ার মিনিট পাঁচেক আগেই বাতিল হয়ে যায়।

ফের বাতিল হল স্পাইসজেটের বিমান। শনিবার বিকেলে দিল্লি থেকে দ্বারভাঙাগামী একটি ফ্লাইট বোর্ডিং হওয়ার মিনিট পাঁচেক আগেই বাতিল হয়ে যায়। জানা যাচ্ছে, যাত্রীরা সেই সময় টার্মিনাল ৩-এ দাঁড়িয়ে বোর্ডিং পাস নিয়ে অপেক্ষা করছিলেন। সেই সময় তাঁরা জানতে পারেন এসজি-৪৯৫ ফ্লাইটটি আচমকাই বাতিল করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। টার্মিনালের সামনেই স্পাইসজেট মুর্দাবাদ স্লোগান তোলেন তাঁরা। অনেকেই জানান, এই রুটে হামেশাই ফ্লাইট বাতিল করছে স্পাইসজেট। যদিও এদিন ঠিক কী কারণে বিমান বাতিল করা হল সেই নিয়ে কোনও মন্তব্য করেননি স্পাইসজেট কর্তৃপক্ষ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement