Sourav Bharadwaj On Delhi Water Logging: কোনও অজুহাত আর কাজে দেবে না,  বৃষ্টিতে জল জমা নিয়ে দিল্লি সরকারকে কটাক্ষ আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজের (দেখুন ভিডিও)

AAP not in Delhi Mayor Election (Photo Credit:X@ANI)

শুক্রবারের ভারী বৃষ্টিতে রাস্তায় জল জমে দুর্দশার শিকার হয়েছেন দিল্লিবাসী। সরেজমিনে রাস্তায় নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পূর্বতন আম আদমি পার্টির সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, সমস্যা মিটতে সময় লাগবে। এবার দিল্লি সরকারকে আক্রমণ করলেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ (Sourav Bharadwaj)। শুক্রবার কটাক্ষ করে সৌরভ বলেছেন, কোনও অজুহাত আর কাজে লাগবে না।

সৌরভ ভরদ্বাজ বলেছেন, "এখন অজুহাত আর কাজ করবে না, দিল্লিতে ৪টি ইঞ্জিনের সরকার আছে - কেন্দ্রীয় সরকার, এলজি (উপ-রাজ্যপাল), দিল্লি সরকার এবং এমসিডি।  এক মাস আগে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছিলেন, ২০২৫ সালে দিল্লিতে কোনও জল জমবে না, কিন্তু শুক্রবার স্বাভাবিক বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় জল জমে গিয়েছে।"

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement