Road Accident In UP: বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম ১৭

ইতিমধ্যেই এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে, যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সিসিটিভি ফুটেজ (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে(Uttar Pradesh) ভয়াবহ পথ দুর্ঘটনা(Road Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহীবাসে ধাক্কা মারল ট্রাক। দুর্ঘটনায় গুরুতর জখম ১৭ যাত্রী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের(Bulandshahr ) ডিবাইতে(Dibai)। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটক বোঝাই বাসে ধাক্কা মারে একটি ট্রাক। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে আহত হন যাত্রীরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে, যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সিসিটিভি ফুটেজ দেখে রীতিমতো শিউরে উঠছেন নেটিজেনরা।

বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম ১৭

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement