Road accident in Telangana: যাত্রীবাহী গাড়ি ও লরির ধাক্কায় প্রাণ গেল ৬ জনের, আহত অনেকে!

Representational Image (Photo Credit: File Photo)

মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তেলেঙ্গানার সূর্যপেত (Suryapet) এলাকায়। জানা যাচ্ছে, বুধবার ভোররাতে কোডাড থানার অন্তর্গত দূর্গাপুরম রোডে একটি লরির ধাক্কা মারে যাত্রীবাহী গাড়িতে। সেই সময় ড্রাইভার সহ গাড়িতে ১০জন ছিলেন। যার মধ্যে ৬ জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি ঘটার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা আপাতত চিকিৎসাধীন। সূত্রের খবর, গাড়ির যাত্রীরা হায়দরাবাদ থেকে বিজয়ওয়ারা যাচ্ছিলেন। ইতিমধ্যেই ওই লরির চালককে গাড়িসহ গ্রেফতার করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement