Gujarat Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে পিষে দিল বাস, ঘটনাস্থলেই মৃত্যু ৬ জনের

বাসের সঙ্গে অটোরিক্সার ধাক্কায় মৃত্যু ৬ জনের।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ গুজরাটে (Gujarat)ভয়াবহ দুর্ঘটনা (Road Accident)। বাসের সঙ্গে অটোরিক্সার ধাক্কায় মৃত্যু ৬ জনের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গুজরাটের পাটান জেলার (Patan District) সামি-রাধা সড়কের কাছে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিক্সায় ধাক্কা মারে একটি সরকারি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিক্সায় থাকা ৬ যাত্রীর। জানা গিয়েছে, গুজরাটের হিম্মতনগর থেকে কচ্ছ জেলার দিকে যাচ্ছিল বাসটি। পথে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে পিষে দিল বাস, ঘটনাস্থলেই মৃত্যু ৬ জনের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement