Woman Runs Car Over Child Video: রাস্তায় থাকা শিশুর উপর গাড়ি তুলে দিলেন মহিলা, তারপর.. চমকে ওঠা ভিডিয়ো

Accident In Ghaziabad (Photo Credit: X/Screengrab)

গাজিয়াবাদে Ghaziabad) ভয়াবহ ঘটনা ঘটে গেল মুহূর্তে। গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনের সামনে যখন খুদেরা খেলছিল, সেই সময় একটি ভয়াবহ ঘটনা সামনে আসে। যেখানে বাচ্চাদের খেলার মাঝে, এক মহিলা গাড়ি নিয়ে হাজির হন। রাস্তার উপর বসে থাকা এক শিশুর উপর গাড়ি তুলে দেন চালক (Car Driver)। কোনওভাবে ওই শিশু গাড়ির সামনে থেকে সরে যেতে পারেনি। তবে গাড়ির গতি খুব কম থাকায়, ওই শিশু প্রাণে বেঁচে যায়। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ঘটনাস্থলে হাজির হয়ে যান। এক ব্যক্তি মুহূর্তে ছুটে গিয়ে গাড়ির নীচে থেকে শিশুটিকে বের করেন। সুস্থ অবস্থাতেই শিশুটিকে গাড়ির নীচ থেকে বের করে আনা হয় বলে ফুটেজে দেখা যায়। দুর্ঘটনা ঘটতেই ওই মহিলাকেও দেখা যায়, তড়িঘড়ি গাড়ির দরজা খুলে নেমে পড়তে।

দেখুন মুহূর্তে কীভাবে গাড়ির নীচে চলে গেল শিশু...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement