Bank Cashier Attacks, Threatens Woman: টাকা তুলতে গেলে ব্যাঙ্ক কর্মীর ক্ষিপ্ত আচরণ, মোবাইল টেনে হুমকি ক্যামেরার সামনেই, দেখুন

Bank Employee (Photo Credit: X/Screengrab)

৫ লক্ষ টাকা তুলতে ছেলেকে সঙ্গে নিয়ে ব্যাঙ্কে যান এক মহিলা (Woman)। ৫ লক্ষ টাকা তুলতে ওই মহিলা যখন ব্যাঙ্কে (Bank) হাজির হন, সেই সময় তাঁকে টাকা দিতে অস্বীকার করেন ক্যাশিয়ার। ছেলে সঙ্গে থাকলে তিনি কোনওভাবে ওই মহিলাকে ৫ লক্ষ টাকা তুলতে দেবেন না বলে জানান। যা নিয়ে ওই মহিলার সঙ্গে ব্যাঙ্ক কর্মীর বাদানুবাদ শুরু হয়ে যায়। যা থেকে উত্তেজনা ছড়ালে, সংশ্লিষ্ট মহিলার সঙ্গে থাকা তাঁর ছেলে ঘটনার ভিডিয়ো করেন। যা দেখে আরও চটে যান ব্যাঙ্কের ক্যাশিয়ার। গ্রাহকের ছেলের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে, তাঁকে কার্যত হুমকি দিতে শুরু করেন ওই ব্যক্তি। উত্তরপ্রদেশের রামপুরে ইউনিয়ন ব্যাঙ্কের অন্দর থেকে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যা দেখে কার্যত অবাক হয়ে যান প্রত্যেকে।

ইউনিয়ন ব্যাঙ্কের অন্দরের ভিডিয়ো দেখে অবাক হয়ে যান প্রত্যেকে...

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement