Air India: এয়ার ইন্ডিয়ার খাবারে মিলল ধারাল ব্লেড, কী জানাল বিমান কর্তৃপক্ষ

Air India (Photo Credit: Twitter)

ইয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বিপত্তি। এয়ার ইন্ডিয়ার বিমানের খাবারে এবার ব্লেড  খুঁজে পান এক ব্যক্তি। যে ঘটনায় ওই যাত্রী এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। অভিযোগ দায়েরের পর এয়ার ইন্ডিয়ার চিফ কাস্টমার এক্সপেরিয়েন্স অফিসার রাজেশ ডোগরা জানান, এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এক যাত্রীর খাবারে ধাচব বস্তু মেলে। বিষয়টি জানার পরই তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায়, যাত্রীর খাবারে যে ধাতব মেলে, সেটি  সবজি প্রক্রিয়াকরণ মেশিন থেকে এসেছে। বিষয়টি নিয়ে ক্যাটারিং পার্টিনারের সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে। পাশাপাশি যাত্রীদের খাবার তৈরির জন্য যে সবজি কাটা হয়, তা যাতে বারংবার দেখে নেওয়া হয়, সে বিষয়েও জোর দেওয়া হচ্ছে বলে আশবস্ত করেন এয়ার ইন্ডিয়ার ওই আধিকারিক।

দেখুন ট্যুইট...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement