Rajasthan: বসুন্ধরা রাজে বিরোধী শিবিরকেই শক্তি দিলেন শাহ-নাড্ডার, বিরোধী দলনেতা রাজেন্দ্র সিং রাঠোর

রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত বিজেপির। রাজ্যের প্রাক্তন দাপুটে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরোধী শিবিরকেই শক্তি দিলেন জেপি নাড্ডা-অমিত শাহরা।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত বিজেপির। রাজ্যের প্রাক্তন দাপুটে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরোধী শিবিরকেই শক্তি দিলেন জেপি নাড্ডা-অমিত শাহরা। জয়পুরে বিজেপি পরিষদীয় বৈঠকের পর ঠিক হল চুরুর বিজেপি বিধায়ক রাজেন্দ্র সিং রাঠোর বিরোধী দলনেতা হবেন। এতদিন তিনি ছিলেন সহ দলনেতা। তাঁর পদোন্নতি হল। রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি সতীশ পুনিয়া হবেন সহ দলনেতা।

চলতি বছরের শেষে কংগ্রেস শাসিত রাজস্থানে বিধানসভা নির্বাচন হতে চলেছে। অশোক গেহলেটের রাজ্যে ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement