RWA President Beats Delivery Boy: জিনিস আনিয়ে ডেলিভারি বয়কে মারধর RWA প্রেসিডেন্টের, ভিডিও ভাইরাল

মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

RWA President Beats Delivery Boy (Photo Credit: Tricity Today/ Twitter)

নয়ডা সোসাইটিতে লাগাতার মারধরের ঘটনা বেড়েই চলেছে। প্রতিদিনই আবাসিক ও নিরাপত্তারক্ষীদের মারধরের ঘটনা ঘটছে। সর্বশেষ ঘটনাটি সামনে এসেছে নয়ডার সেক্টর-৯৯-এর গ্রিন ভিউ অ্যাপার্টমেন্ট থেকে, যেখানে সোসাইটির RWA প্রেসিডেন্ট এক ডেলিভারি বয়কে বেধড়ক মারধর করেছেন। এই ভিডিওটি নিজের ব্যালকনি থেকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করে দেন সোসাইটিতে বসবাসকারী এক বাসিন্দা। ঘটনাটি ঘটেছে কোতোয়ালি ৩৯ নম্বরে।আরডব্লিউএ প্রেসিডেন্ট অমিত যাদবের বাড়িতে কিছু মালপত্র নিয়ে হাজির হন এক ডেলিভারি বয়। এর পর অমিত যাদব ডেলিভারি বয়কে বেধড়ক মারধর করেন। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement