Rudrankksh Patil, Aishwary Pratap Tomar and Divyansh Panwar Sing National Anthem: স্বর্ণপদক জয়ের পর জাতীয় সঙ্গীত গাইলেন রুদ্রাক্ষ পাতিল, ঐশ্চর্য প্রতাপ সিং তোমর এবং দিব্যাংশ পানওয়ার (দেখুন ভিডিও )
১০ মিটার এয়ার রাইফেলে এশিয়ান গেমস থেকে প্রথম সোনা এনে দিলেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। এর পাশাপাশি পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্ব রেকর্ডও গড়ল ভারত।
১০ মিটার এয়ার রাইফেলে এশিয়ান গেমস থেকে প্রথম সোনা এনে দিলেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। এর পাশাপাশি পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্ব রেকর্ডও গড়ল ভারত। ১০ মিটার পুরুষদের রাইফেল (টিম) বিশ্বরেকর্ড ভেঙে দিয়ে ভারতের পয়েন্ট ১৮৯৩.৭ পয়েন্ট। গত মাসেই বাকুতে বিশ্ব মিটে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের দলগত বিভাগে বিশ্বরেকর্ড করেছিল চিন। একমাস পর এশিয়ান গেমসের আসরে সেই টিমকে হারিয়েই বিশ্বরেকর্ড ও সোনা দুই পকেটে পুরলেন দিব্যাংশরা। রুপো পেল দক্ষিণ কোরিয়া (১৮৯০.১ পয়েন্ট) এবং ব্রোঞ্জ চিনের (১৮৮৮.২ পয়েন্ট)।
স্বর্ণপদক জয়ের পর বিজয়ী ত্রয়ীরা ভারতের পতাকা উত্তোলনের সময় মঞ্চে ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন।আর সেই ভিডিও সামনে এল সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিও-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Advertisement
Advertisement
Advertisement