RSS All India Coordination Meet: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বৈঠকে যোগ দিতে মহারাষ্ট্রে এসে পৌঁছলেন জে পি নাড্ডা (দেখুন ভিডিও)

সংঘের সাথে সম্পর্কিত প্রায় ৩৬ টির মতো সংগঠন বার্ষিক সভায় অংশ নেবে, যেখানে সংঘ প্রধান মোহন ভাগবত সহ বিশিষ্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতারা উপস্থিত থাকবেন।

J P Nadda on RSS Coordination Meet Photo Credit: Twitter@ANI

আজ (১৪ সেপ্টেম্বর) সকালে মহারাষ্ট্র এসে পৌঁছেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা । মহারাষ্ট্রের পুনেতে আজ থেকে বসছে আরএসএস এর অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন মিট।সেই মিটে ৩ দিনের জন্য অংশ নিতে এলেন জে পি নাড্ডা। জানা গেছে বৈঠকে পরিবেশবান্ধব জীবনযাপন, জীবন মূল্যবোধের ভিত্তিতে পরিবার ব্যবস্থা, সামাজিক সম্প্রীতি, আদিবাসী ও নাগরিক কর্তব্য পালন নিয়ে আলোচনা হবে। সংঘের সাথে সম্পর্কিত প্রায় ৩৬ টির মতো সংগঠন বার্ষিক সভায় অংশ নেবে, যেখানে সংঘ প্রধান মোহন ভাগবত সহ বিশিষ্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতারা উপস্থিত থাকবেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement