Water Problems in Rajasthan: জলযন্ত্রণায় অতিষ্ট এলাকাবাসী! প্রতিবাদের রাস্তায় নেমেছে এলাকাবাসীরা

তীব্র দাবদাহে পুড়ছে দেশের বিভিন্ন প্রান্ত। এই অবস্থায় জলকষ্টে (Water Problems) ভুগছে রাজস্থান, মধ্যপ্রদেশের, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য। ভোটের আবহেও এই নিয়ে একাধিক জায়গায় প্রতিবাদ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজস্থানের আরদাওয়াতা, ঝুনঝুনু এলাকায় জলের সমস্যা হওয়ার কারণে ছিদাওয়া-সুলতানা রোড অবরুদ্ধ করেছে স্থানীয় বাসিন্দা। অভিযোগ, এলাকাবাসীরা স্থানীয় প্রশাসনকে সমস্যার কথা জানিয়েও কোনও সমাধান হয়নি। সেই কারণে প্রতিবাদে নেমেছে তাঁরা। এদিন অবরোধকারীদের হটাতে ঘটনাস্থলে এসেছে পুলিশ বাহিনী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement