Road Accident: টোল ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে, এক ব্যাক্তিকে পিষে দিল গাড়ি
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারপুর টোল প্লাজাতে। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) উদ্ধার হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তীব্র গতিতে টোল প্লাজার দিকে এগিয়ে আসছে একটি গাড়ি। সেই সময় টোল ক্রসিং-এর সামনে দিয়ে রাস্তা পেরোচ্ছিলেন এক কর্মী।
নয়াদিল্লিঃ উত্তর প্রদেশে (Uttar Pradesh) ঘটে গেল হাড়হিম করা ঘটনা। গাড়ির টোল ট্যাক্স (Toll Tax) ফাঁকি দিয়ে পালাতে গিয়ে এক ব্যাক্তিকে পিষে দিল একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারপুর টোল প্লাজাতে। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) উদ্ধার হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তীব্র গতিতে টোল প্লাজার দিকে এগিয়ে আসছে একটি গাড়ি। সেই সময় টোল ক্রসিং-এর সামনে দিয়ে রাস্তা পেরোচ্ছিলেন এক কর্মী। তাঁকে পিষে দেয় ওই গাড়ি। গাড়ির বোনেটের উপর উল্টে পড়েন তিনি। ঘটনায় মগুতুতর জখম হয়েছেন তিনি। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। অভিযুক্ত চালকের খোঁজ চলছে।
Advertisement
সম্পর্কিত খবর
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Advertisement
Advertisement
Advertisement