Haryana: ভোরবেলায় হরিয়ানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত ১
কাকভোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল হরিয়ানার মহেন্দ্রগডে। জানা যাচ্ছে, ভোর ৪টে নাগাদ একটি যাত্রীবাহী স্করপিও গাড়ি ও একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়।
কাকভোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল হরিয়ানার মহেন্দ্রগডে (Mahendragarh)। জানা যাচ্ছে, ভোর ৪টে নাগাদ একটি যাত্রীবাহী স্করপিও গাড়ি ও একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। সেখানে গিয়ে ৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করে। এবং অপরজন গুরুতর আহত অবস্থায় সিভিল হাসপাতাল থেকে রোহতক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Advertisement
Advertisement
Advertisement