Madhya Pradesh Road Accident: বিয়েবাড়ি যাওয়ার পথে গাড়ি উল্টে ১৩ জনের মৃত্যু, আহত ১৫

রাজস্থান থেকে আসছিল ট্রাক্টরটি। রাজগড় বর্ডারের কাছে ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৩ জনের। বাকি ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

Accident Photo Credit: File Image

নয়াদিল্লিঃ বিয়েবাড়ি যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা (Road Acciden)। মৃত ১৩, ১৫ জন গুরুতর জখম। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) রাজগড়ে। জানা গিয়েছে, রাজস্থান (Rajasthan)  থেকে রাজগড়ে একটি বিয়েবাড়িতে আসছিলেন ওই যাত্রীরা, পথে এই দুর্ঘটনা ঘটে। রাজগড়ের ডিএম হর্ষ দীক্ষিত বলেন, " ট্রাক্টরে চেপে রাজগড়ে একটি বিয়েবাড়িতে আসছিলেন ওই যাত্রীরা। রাজস্থান থেকে আসছিল ট্রাক্টরটি। রাজগড় বর্ডারের কাছে ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৩ জনের। বাকি ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। "

দেখুন কী বলছেন রাজগড়ের ডিএম হর্ষ দীক্ষিত 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement