Road Accident: ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, দেখুন সিসিটিভি ফুটেজ

অপর দিক থেকে আসা একটি সাদা গাড়ির সঙ্গে প্রথমে সংঘর্ষ হয় তার। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। দুর্ঘটনার পর গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। অল্পের জন্য প্রাণে বাঁচেন যাত্রীরা।

ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি (ছবিঃX)

নয়াদিল্লিঃ সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। সিগন্যাল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর, রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মারল গাড়ি (Car)। ঘটনাটি ঘটেছে সেকেন্দ্রাবাদের জুবিলি হিলস (Jubilee Hills)বাস স্ট্যান্ডের কাছে। গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে, ধাক্কা মারার সঙ্গে-সঙ্গে তিনবার উল্টে যায় সেটি। সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন সাধারণ মানুষ। ঘটনায় যাত্রীদের কোনও ক্ষত হয়নি বলেই জানা গিয়েছে। পুরো ঘটনার একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। যাতে দেখা যাচ্ছে সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে এগিয়ে আসছে একটি কালো গাড়ি। অপর দিক থেকে আসা একটি সাদা গাড়ির সঙ্গে প্রথমে সংঘর্ষ হয় তার। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। দুর্ঘটনার পর গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। অল্পের জন্য প্রাণে বাঁচেন যাত্রীরা।

দেখুন সিসিটিভি ফুটেজ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement