Road Accident: পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের, চলন্ত বাসের ড্যাশক্যামে ধরা পড়ল গোটা ঘটনার ফুটেজ
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের শামিরপেট এলাকার তুরকাপল্লিতে। পিছনের একটি বাসের সামনে লাগানো ড্যাশক্যামে গোটা ঘটনাটি ধরা পড়েছে।
নয়াদিল্লিঃ হায়দরাবাদে (Hyderabad) ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারল গাড়ি (Car)। শেষে পিছন থেকে আসা চলন্ত বাসের (Bus) তলায় চাপা পড়ে মৃত্যু হল দুই যুবকের। আহত বহু। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের শামিরপেট (Shamirpet) এলাকার তুরকাপল্লিতে। পিছনের একটি বাসের সামনে লাগানো ড্যাশক্যামে গোটা ঘটনাটি ধরা পড়েছে। ওই ফুটেজে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে একটি গাড়ি। রাস্তায় পড়ে যান দুই বাইকআরোহী। এরপরই পিছন থেকে আসা বাসের চাকার নীচে পিষে মৃত্যু হয় তাঁদের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
দেখুন ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Advertisement
Advertisement
Advertisement