Road Accident: ভোরবেলা ঘুমিয়ে পড়লেন চালক, ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মিনিবাসের, মৃত্যু ১৩ তীর্থযাত্রীর

তীর্থ করতে বেলাগাভি জেলায় গিয়েছিলেন তাঁরা। সেখান থেকেই ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘুমিয়ে পড়েছিলেন চালক। ফলে এই দুর্ঘটনা ঘটে।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

নয়াদিল্লিঃ শুক্রবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। ট্রাকের (Truck) সঙ্গে মিনিবাসের (Mini Bus)  ধাক্কার প্রাণ গেল ১৩ জনের। ঘটনাটি ঘটেছে পুনে-ব্যাঙ্গালুরু জাতীয় সড়কে (Pune-Bangalore Highway)। শুক্রবার ভোর ৩.৪৫ নাগাদ হাবেরি জেলার গুন্দেনাহাল্লি ক্রসিঙের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে মিনিবাসটি (MIni Bus)। এই বাসে ১৭ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মারা যান ১১ জন। দু'জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। জানা গিয়েছে, নিহত যাত্রীরা শিবমজ্ঞার বাসিন্দা। তীর্থ করতে বেলাগাভি জেলায় গিয়েছিলেন তাঁরা। সেখান থেকেই ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘুমিয়ে পড়েছিলেন চালক। ফলে এই দুর্ঘটনা ঘটে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement