Hacking Attempt Alerts: বিরোধীদের ফোন হ্যাকের চেষ্টার অভিযোগ, অ্যাপল কর্তাদের সমন পাঠাতে পারে পার্লামেন্ট প্যানেল, বলছে রিপোর্ট

File Photo (Photo Credit: ANI)

মহুয়া, মৈত্র থেকে পবন খেরা কিংবা রাহুল গান্ধী, বিরোধীদের একাধিক নেতার ফোন হ্যাক করার চেষ্টা চলছে বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগে সরব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মহুয়া মৈত্রের অ্যাপলের ফোন হ্যাক করার চেষ্টা চলছে বলে তৃণমূল কংগ্রেস সাংসদের তরফে অভিযোগ করা হয়। যা নিয়ে তোলপাড় শুরু হতেই এবার একটি নয়া রিপোর্ট প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে পার্লামেন্ট প্যানেলের তরফে অ্যাপল কর্মকতাদের সমন পাঠানো হতে পারে বলে খবর। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement