Dr Balmukund Jha Died: পথ দুর্ঘটনায় প্রাণ গেল বিখ্যাত শিশু চিকিৎসকের

ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকিৎসকের। এয়ারব্যাগের জোরে প্রাণে বাঁচেন গাড়ি চালক।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু (Death)বেগুসরাইয়ের(Begusarai ) স্বনামধন্য চিকিৎসকের(Doctor)। জানা গিয়েছে, সোমবার বিহারের বেগুসরাইয়ের মোকামা-ভক্তিয়াপুর সড়কে দুর্ঘটনার কবলে পড়ে শিশু চিকিৎসক ডঃ বালমুকুন্দ ঝাঁয়ের গাড়ি। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকিৎসকের। এয়ারব্যাগের জোরে প্রাণে বাঁচেন গাড়ি চালক। তবে গুরুতর জখম হয়েছেন তিনি। বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। চালকের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। গোটা ঘটনাটি ধরা পড়েছে গাড়ির ড্যাশক্যামে। এদিন পাটোনা থেকে গাড়তে চেপে বেগুসরাইতে ফিরছিলেন ওই চিকিৎসক। পথে এই ঘটনা ঘটে।

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বিখ্যাত শিশু চিকিৎসকের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement