RBI To Announce Repo Rate: টানা তিনবার রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ৫০ বেসিস পয়েন্ট কমে হল ৫.৫০ শতাংশ

রিজার্ভ ব্যাংক(Photo Credit: PTI)

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) শুক্রবার মুদ্রা নীতি ঘোষণা করল। রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিতে বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর মুদ্রানীতি কমিটির (MPC) বৈঠক শুরু হয়। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার পৌরহিত্যে এমপিসি কমিটির বৈঠকের পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট কমানোর ঘোষণা করল। আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রা ঘোষণা করেন, এবার ৫০ বেসিস পয়েন্ট কমানো হচ্ছে রেপো রেট। এর আগে রেপো রেট ছিল ৬ শতাংশ। তা থেকে নামিয়ে রেপো রেট এই দফায় করা হল ৫.৫০ শতাংশ। এই নিয়ে চলতি বছরে তৃতীয় বারের জন্য হ্রাস পেল রেপো রেট। এর আগে গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে ২৫ করে মোট ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement