RBI Governor Shaktikanta Das: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শক্তিকান্ত দাস, গভর্নরের স্বাস্থ্যের খবর জানালেন RBI মুখপাত্র

অ্যাসিডিটির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরবিআই গভর্নর। তাঁকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে ভর্তি নিয়েছিলেন চিকিৎসকেরা।

RBI Governor Shaktikanta Das (Photo Credits: X)

সোমবার রাতে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেলেন শক্তিকান্ত। আরবিআই মুখপাত্রের তরফে জানানো হয়েছে, গভর্নর এখন ভালো আছেন। আরবিআই (RBI) গভর্নরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর চাওর হতেই উদ্বেগে পড়েছিলেন অনেকেই। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছিল, দুশ্চিন্তার কোন কারণ নেই। অ্যাসিডিটির সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে ভর্তি নিয়েছিলেন চিকিৎসকেরা।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শক্তিকান্ত দাস... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement