Rajouri Terror Attack: থানামন্ডি এলাকায় দুটি সামরিক গাড়িতে সন্ত্রাসবাদী হামলা, সকাল থেকে তল্লাশি অভিযানে নিরাপত্তা বাহিনী (দেখুন ভিডিও)

গতকাল সন্ধ্যা থেকে ওই এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে চলমান যৌথ অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা বলছেন যে অভিযানটি 48 রাষ্ট্রীয় রাইফেলস এলাকায় চলছে।

Search Operation Dera ki Gali Photo Credit: Twitter@ANI

জম্মু বিভাগের রাজৌরি সেক্টরে বৃহস্পতিবার থানামান্ডি এলাকায় (Thanamandi area) ভারতীয় সেনার দুটি গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় এখনও অবধি চার সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। জঙ্গি হামলার পর ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয়। গতকাল সন্ধ্যা থেকে ওই এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে চলমান যৌথ অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের (48 Rashtriya Rifles) এলাকায় অভিযান চলছে।। গতকাল সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসবাদী হামলার পর নিরাপত্তা বাহিনী রাজৌরি সেক্টরের (Rajouri sector) ডেরা কি গলির জঙ্গল এলাকায় সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে।দেখুন সেই ভিডিও-

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement