Rajdeep Doing Lungi Dance: ইন্ডিয়া টুডে-র সমীক্ষার পরিসংখ্যান ফলাফলের কাছাকাছি, প্রদীপ গুপ্তার সঙ্গে লুঙ্গি ড্যান্স রাজদীপ সরদেশাই_এর(দেখুন ভিডিও)

ইন্ডিয়া টুডে-র সমীক্ষার পরিসংখ্যান যা বলেছিল আজ সময় পেরোতেই সেই সংখ্যার দিকেই এগিয়েছে ট্রেন্ড। তাই নিউজ রুমের মাঝেই সহকর্মী প্রদীপ গুপ্তের সঙ্গে কর্ণাটকী ঘরানার লুঙ্গি পড়েই নাচতে দেখা গেল ইন্ডিয়া টুডে টেলিভিশনের প্রবীণ সাংবাদিক ও কনসালটেন্ট এডিটর রাজদীপ সরদেশাইকে

Rajdeep Doing Lungi Dance Photo Credit: Twitter@niiravmodi

সকাল থেকে টিভির দিকে চোখ সাধারণ মানুষের। কর্ণাটক বিধানসভার ফলাফল দেখেই বোঝা যাবে যে ২০২৪ এর রাজনীতির গাড়ি কোন দিকে মোড় নেবে। ১০ মে ভোট হবার পর বহু মিডিয়ায় এক্সিট পোল এর মত তাদের সার্ভে রিপোর্ট প্রকাশ করেছিল তাদের পর্দায়। কেও বলেছে এগিয়ে আছে কংগ্রেস , কেও আবার বলেছে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ইন্ডিয়া টুডে-র সমীক্ষার পরিসংখ্যান যা বলেছিল আজ সময় পেরোতেই সেই সংখ্যার দিকেই এগিয়েছে ট্রেন্ড। তাই নিউজ রুমের মাঝেই সহকর্মী প্রদীপ গুপ্তের সঙ্গে কর্ণাটকী ঘরানার লুঙ্গি পড়েই নাচতে দেখা গেল ইন্ডিয়া টুডে টেলিভিশনের প্রবীণ সাংবাদিক ও কনসালটেন্ট এডিটর রাজদীপ সরদেশাইকে। দেখুন সেই  মজার ভিডিও-

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement