Rajasthan Road Accident: ট্রেলার সঙ্গে ট্যাঙ্কারের ধাক্কা! আগুন লেগে ট্যাঙ্কারের মধ্যেই ঝলসে মৃত্যু চালকের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police) এবং দমকল বাহিনী। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে খবর। পুলিশের তরফে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

নয়াদিল্লিঃ রাজস্থানের (Rajasthan)  বিলারায় (Bilara) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। ট্রেলারের (Trailer ) সঙ্গে ট্যাঙ্কারের (Tanker) ধাক্কা।ঘটনায় লেগে আগুন লেগে যায় ট্যাঙ্কারটিতে। তার ভিতরেই ঝলসে মৃত্যু হয় চালকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে রাজস্থানের বিলারার পিচিয়াক বাইপাসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police) এবং দমকল বাহিনী। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে খবর। পুলিশের তরফে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার জেরে বাইপাসে যানজটের সৃষ্টি হয়েছে।

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement