Alwar House Collapse: প্রবল বৃষ্টির চাপে ভেঙে পড়ল বাড়ির ছাদ, কপাল জোরে প্রাণরক্ষা
রবিবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির ছাদটি। তবে কপাল জোরে বাড়ির বাসিন্দারা প্রত্যেকেই অক্ষত রয়েছেন
রাজস্থানে নাগাড়ে বৃষ্টি (Rajasthan Rain)। ক্রমবর্ধমান বর্ষণের জেরে রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে জমেছে জল। যার ফলে রাস্তায় বেড়েছে মাত্রাতিরিক্ত ট্রাফিক। বৃষ্টি মাথায় নিয়েই চলছে দৈনন্দিন কাজ। এরই মাঝে রাজস্থানের আলওয়ারে ভেঙে পড়ল বাড়ির ছাদ (Alwar House Collapse)। রবিবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির ছাদটি। তবে কপাল জোরে বাড়ির বাসিন্দারা প্রত্যেকেই অক্ষত রয়েছেন। ধ্বংসাবশেষে কারুর চাপা পড়ার খবর মেলেনি। বর্ষাকালে অতিবৃষ্টির জেরে আবাসন ভেঙে পড়ার এই ঘটনা নতুন নয়। প্রবল বৃষ্টির চাপ সইতে না পেরে ভেঙে পড়ে বহু আবাসনই। তাতে ক্ষয়ক্ষতি তো বটেই প্রাণহানির আশঙ্কাও থাকে প্রবল।
প্রবল বৃষ্টির চাপে ভেঙে পড়েছে বাড়ির ছাদ...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Weather Forecast Of Bengal: আগামী ১৮ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঢুকবে বর্ষা, পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর
Air India Plane Crash: ফোনের শেষ লোকেশন মেঘানিনগরের আশেপাশে, বিমান দুর্ঘটনার দিন থেকে নিখোঁজ চলচ্চিত্র পরিচালক, দুশ্চিন্তায় পরিবার
Advertisement
Advertisement
Advertisement