Rajasthan: অবশেষে স্বস্তির খবর, ১৮ ঘণ্টা পর কুয়ো থেকে উদ্ধার ২ বছরের শিশু
বুধবার বিকেলে খেলতে-খেলতে রাজস্থানের দাউসা জেলার বান্দিকুই গ্রামের এক কুয়োর পড়ে যায় একটি ২ বছরের শিশু।
নয়াদিল্লিঃ টানা ১৮ ঘণ্টা ধরে উদ্ধারকাজ। রাজ্য এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর( NDRF)যৌথ উদ্যোগে অবশেষে কুয়ো(Borewell) থেকে উদ্ধার করা গেল ২ বছরের শিশুকে(Child)। প্রাথমিক চিকিৎসার (Treatment)জন্য তাকে নিকটবর্তী হাসপাতালে(Hospital) নিয়ে যাওয়া হয়েছে। দাউসার এসপি রঞ্জিতা শর্মা বলেন, "আমরা ভীষণ খুশি যে শিশুটিকে উদ্ধার করা গিয়েছে। টানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁদের এই প্রয়াসে আমি কৃতজ্ঞ। প্রাথমিক চিকিৎসার জন্য শিশুটিকে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।" প্রসঙ্গত, বুধবার বিকেলে খেলতে-খেলতে রাজস্থানের দাউসা জেলার বান্দিকুই গ্রামের এক কুয়োর পড়ে যায় একটি ২ বছরের শিশু। কুয়োর ২৮ ফুট গভীরে আটকে ছিল সে। তাকে উদ্ধার করতে রাতভর অভিযান চালানো হয়।
১৮ ঘণ্টা পর কুয়ো থেকে উদ্ধার ২ বছরের শিশু