Rail Accident: জামশেদপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ব্যাক্তি সহ দুই শিশুর

রেললাইনে পড়ে থাকতে দেখা যায় তিনটি মৃতদেহ। সেগুলি উদ্ধার করে ময়নাতদন্তের (Postmortem)জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত মৃতদেহগুলি সনাক্ত করা যায়নি।

প্রতীকী ছবি

নয়াদিল্লিঃ ট্রেনের (Train) ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তি এবং দুই শিশুর। শুক্রবার ঘটনাটি ঘটেছে জামশেদপুরের (Jamshedpur) গোবিন্দপুর স্টেশনে (Station)। রেললাইনে পড়ে থাকতে দেখা যায় তিনটি মৃতদেহ। সেগুলি উদ্ধার করে ময়নাতদন্তের (Postmortem)জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত মৃতদেহগুলি সনাক্ত করা যায়নি। তবে মনে করা হচ্ছে, স্থানীয় বাসিন্দা তাঁরা। দুর্ঘটনা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যাক্তির বয়স ৩০ আর শিশু দু'টির বয়স ৩ ও ২, বলে জানিয়েছে পুলিশ।

দেখুন কী বলছেন পুলিশ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement