CWC 2023 Final, IND vs AUS: ফাইনালে হারের পর রোহিত,কোহলিদের পাশে দাঁড়িয়ে বার্তা রাহুল গান্ধীর
বিশ্বকাপ ফাইনালে আমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে হারের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন কংগ্রেসের শীর্ষ নেতা- সাংসদ রাহুল গান্ধী।
বিশ্বকাপ ফাইনালে আমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে হারের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন কংগ্রেসের শীর্ষ নেতা- সাংসদ রাহুল গান্ধী। অধিনায়ক রোহিত শর্মা সহ গোটা দলকে বার্তা দিয়ে এক্স প্ল্যাটফর্মে রাহুল লিখলেন," সারা টুর্নামেন্ট জুড়ে তোমরা দারুণ খেলেছো। জেতো অথবা হারো-আমরা তোমাদের ভালবাসি এবং পরবর্তীতে আমরা জিতবো। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন।"
ফাইনালে হারের পর কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। চোখের জল মুছতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা। সৌরভ গাঙ্গুলির মত অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের বেদনা সহ্য করতে হচ্ছে অধিনায়ক রোহিতকে। কপিল দেব, এমএস ধোনির পর দেশের তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা হল না রোহিতের।
দেখুন রাহুল গান্ধীর বার্তা
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement