Rahul Gandhi: ভারী বৃষ্টির মাঝে খালি মাথায় দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছেন রাহুল গান্ধী, দেখুন ভিডিও

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বড় দৃষ্টান্ত। আজ, শুক্রবার দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Rahul Gandhi. (Photo Credits:X)

Rahul Gandhi: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বড় দৃষ্টান্ত। আজ, শুক্রবার দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই সময়ই দিল্লিতে তখন ভারী বৃষ্টিপাত চলছে। কিন্তু তার জন্য জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি পিছিয়ে দেয়নি কংগ্রেস। বৃষ্টির মাঝেই ছাতা মাথায় ভারতের জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত গাইতে থাকেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জন খাড়গে। তবে রাহুল গান্ধী একেবারে খালি মাথায় ভারী বৃষ্টির মাঝেই জাতীয় সঙ্গীত গাইতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল। দসলমত নির্বিশেষে কংগ্রেসের শীর্ষ নেতা তথা দেশের বিরোধী দলনেতার এই কাজের প্রশংসা করেছেন। গত বছর লোকসভা নির্বাচনের প্রচারে মহারাষ্ট্রে তীব্র বৃষ্টির মাঝে রাহুলকে খালি মাথায় বক্তৃতা দিতে দেখা গিয়েছিল।

দেখুন কীভাবে বৃষ্টিতে ভিজে জাতীয় সঙ্গীত গাইছেন রাহুল গান্ধী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement