Poonch Terror Attack: চোখের জলে কফিন বন্দি হয়ে পঞ্জাবে গ্রামের বাড়িতে ফিরল শহীদ জওয়ানের দেহ

গত, বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চে জঙ্গি আক্রমণে শহীদ হন পাঁচ সেনা জওয়ান।

Officials martyred in accidental grenade blast in J-K's Poonch

গত, বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চে জঙ্গি আক্রমণে শহীদ হন পাঁচ সেনা জওয়ান। পুঞ্চে শহীদ জওয়ান সেপয় সেবক সিংয়ের (Sepoy Sewak Singh) দেহ এল পঞ্জাবের ভাতিন্ডার তালওয়ান্দি সাবোর এক গ্রামে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর গ্রামের বাড়িতেই শেষকৃত্য সম্পন্ন হল। চোখের জলে শহিদকে শেষ বিদায় জানাল গোটা এলাকা। তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন অসংখ্য মানুষ। পঞ্জাব সরকার পুঞ্চে হত জওয়ানদের পরিবারকে এক কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করেছে।

প্রসঙ্গত, রাজৌরি সেক্টরে সেনার গাড়িতে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। তাতে প্রাণ হারান পাঁচ জওয়ান।

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement