Punjab Accident: বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে গিয়ে বাইপাসে উলটে গেল গাড়ি, ভেঙেচুরে একাকার, তবু বাঁচলেন চালক
মঙ্গলবার পাঞ্জাবের মোগা-কোটকাপুরা বাইপাসে বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে গিয়ে উলটে গেল দ্রুতগতির গাড়ি। একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি।
Punjab Accident: রাস্তার মধ্যে আচমকা বন্যপ্রাণী চলে আসায় গুরুতর দুর্ঘটনার কবলে গাড়ি। মঙ্গলবার পাঞ্জাবের মোগা-কোটকাপুরা বাইপাসে বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে গিয়ে উলটে গেল দ্রুতগতির গাড়ি। একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। তবে কপালজোরে প্রাণে বেঁচে গিয়েছেন চালক। গাড়ি চালকের আসনে এয়ারব্যাগ থাকায় জীবন রক্ষা পেয়েছে তাঁর। দুর্ঘটনার ভয়াবহতা দেখে পথচলতিরা সকলেই ভেবেছিলেন গাড়ির ভিতরে কেউ বেঁচে নেই। তবে এয়ারব্যাগের জোরে বেঁচে গেলেন চালক। আশেপাশের মানুষজন এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে চালককে উদ্ধার করেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহত চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনায় ভেঙেচুরে গিয়েছে গাড়িটি...
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement