Pune Shocker: তিন মাসের বকেয়া বেতন চেয়ে জুটল বেদম প্রহার, সিসিটিভি ভিডিও দেখে তদন্তে পুনে সিটি পুলিশ (দেখুন ভিডিও)

সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখা গেছে প্রথমে মহিলা তার হাতে থাকা ঝাটা দিয়ে ওই যুবককে আক্রমণ করেন। তারই প্রতিঘাতে ওই যুবক প্রায় ৫-৬টি ঘুষি মারেন ওই মহিলাকে। ঘটনায় গুরুতর আহত হন ওই পরিচারিকা মহিলা।

Viral Pune Video Photo Credit: Twitter@@imvivekgupta

এই ভিডিও দেখলে শিউড়ে উঠবেন আপনি। শুধুমাত্র তিন মাসের বকেয়া বেতন চাওয়ার অপরাধে গৃহ পরিচারিকাকে বেদম প্রহার করল এক যুবক। সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখা গেছে প্রথমে মহিলা তার হাতে থাকা ঝাটা দিয়ে ওই যুবককে আক্রমণ করেন। তারই প্রতিঘাতে ওই যুবক প্রায়  ৫-৬টি ঘুষি মারেন ওই মহিলাকে। ঘটনায় গুরুতর আহত হন ওই পরিচারিকা মহিলা। মারধরের আওয়াজ শুনে লোকজন ছুটে বেড়িয়ে আসে। তারপরেই এই সিসিটিভি ভিডিও সামনে আসে।  ঘটনার ভিডিও খতিয়ে দেখে পুনে সিটি পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement