Pune Road Accident: ফের পথ দুর্ঘটনা পুনেতে, দুই কলেজ পড়ুয়াকে পিষে দিল ট্রাক

এই ঘটনা ঘটিয়ে পালাতে যান ট্রাক চালক। কিন্তু কিছু দূর যেতেই পুলিশের হাতে ধরা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পড়ুয়ার। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

পুনেঃ ফের পুনেতে (Pune) পথ দুর্ঘটনা। এ বার দুই ইঞ্জিনিয়ারিং (Engineering Student) পড়ুয়াকে পিষে দিল ট্রাক (Truck)। ঘটনাটি ঘটেছে পুনের আহমেদনগরের চন্দন নগর এলাকায়। পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১০.৩০ টা নাগাদ পুনে রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন ৩ কলেজ পড়ুয়া। মোটরসাইকেলে ছিলেন তাঁরা। সেই সময় পিছন থেকে তাঁদের ধাক্কা মারে একটি ট্রাক। এই ঘটনা ঘটিয়ে পালাতে যান ট্রাক চালক। কিন্তু কিছু দূর যেতেই পুলিশের হাতে ধরা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পড়ুয়ার। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement