Pune: পোর্শে কাণ্ডের পর পুনেতে যুবককে গাড়ি দিয়ে পিষে দেওয়ার চেষ্টা, দেখুন ভিডিয়ো

পুলিশ জানিয়েছে, আহত যুবককে তাঁর প্রাক্তন প্রেমিকার সঙ্গে কথা বলে দেখেন অভিযুক্ত। আর তাতেই রাগে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন তিনি।

পুনেঃ পোর্শে কাণ্ডে (Pune Porsche Case) যখন উত্তাল গোটা দেশ, তখন ফের খোদ পুনেতে ঘটে গেল আরও একটি চাঞ্চল্যকর ঘটনা।  যুবককে গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা করলেন এক ব্যাক্তি। স্কুটিতে (Scooty) ছিলেন আহত যুবক। প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হন। ঘটনাটি ঘটেছে পুনের পিমরি এলাকায়। মঙ্গলবার রাত ১ টা নাগাদ গাড়ি দিয়ে এক যুবককে পিষে দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ জানিয়েছে, আহত যুবককে তাঁর প্রাক্তন প্রেমিকার সঙ্গে কথা বলে দেখেন অভিযুক্ত। আর তাতেই রাগে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন তিনি।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement