Manorama Khedkar: কৃষকদের হুমকি দেওয়ার মামলায় জামিনে ছাড়া পেলেন ট্রেনি আইএএস অফিসারের মা মনোরমা খেড়কার
বন্দুক দেখিয়ে কৃষকদের ভয় দেখানোর অভিযোগে শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়কারের মা মনোরমা খেড়কারকে গত মাসে গ্রেফতার করেছিল পুনে পুলিশ।
বন্দুক দেখিয়ে কৃষকদের ভয় দেখানোর অভিযোগে শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়কারের (Puja Khedkar) মা মনোরমা খেড়কারকে (Manorama Khedkar) গত মাসে গ্রেফতার করেছিল পুনে পুলিশ। তবে শুক্রবার পুনের অতিরিক্ত দায়রা আদালত (Pune Additional Sessions Court) তাঁকে জামিন দেয়। মনোরমার আইনজীবী সুধীর শাহ বলেন, তাঁর বিরুদ্ধে যে ধারাগুলি রয়েছে সেগুলি জামিন অযোগ্য ধারা নয়। আর সেই কারণেই আদালত তাঁকে জামিন দিয়েছে। প্রসঙ্গত, মেয়ে পূজার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠার মাঝেই মনোরমার একটি পুরোনো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায় কয়েকজন কৃষককে ব্যক্তিগত বন্দুক দেখিয়ে হুমকি দিচ্ছেন মনোরমা। ঘটনার তদন্ত শুরু হলে জানা যায়, বছরখানেক আগে এই ঘটনাটি ঘটেছিল। তারপরেই তাঁকে গ্রেফতার করে পুনে গ্রামীণ থানার পুলিশ (Pune Rural Police)।
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Rahul Gandhi: অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের, রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত
Puja Banerjee: আর্থিক প্রতারণার শিকার অভিনেত্রী পূজা এবং স্বামী কুণাল, ঘনিষ্ঠ বন্ধুকে বিশ্বাস করে সর্বস্বান্ত তারকা দম্পতি
SSC Recruitment Notice: ৪৪,০০০ এসএসসি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ, অনুমতি মিলল নিয়োগ বিজ্ঞপ্তি বাস্তবায়নের
Advertisement
Advertisement