Question Paper Leak: ফাঁস প্রশ্নপত্র, শুরুর ঠিক আগে পিছিয়ে দেওয়া হল ইংরেজি পরীক্ষা

প্রশ্নফাঁস কাণ্ড এবার পঞ্জাবের উচ্চ-মাধ্যমিক পরীক্ষায়। আজ,শুক্রবার পঞ্জাব বোর্ডে দ্বাদশ শ্রেণীর ইংরেজি (বাধ্যতামূলক) পরীক্ষা।

পরীক্ষা কেন্দ্রের প্রতীকী ছবি (Photo Credits: PTI)

প্রশ্নফাঁস কাণ্ড এবার পঞ্জাবের উচ্চ-মাধ্যমিক বোর্ড পরীক্ষায়। আজ,শুক্রবার পঞ্জাব বোর্ডে দ্বাদশ শ্রেণীর ইংরেজি (বাধ্যতামূলক) পরীক্ষা। দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১২ পর্যন্ত হওয়ার কথা ছিল এই পরীক্ষা।

কিন্তু আজ, শুক্রবার সকালের দিকেই পুরোপুরি ফাঁস হয়ে যায় এই ইংরেজি পরীক্ষার প্রশ্ন। হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক-সর্বত্র ফাঁস হয়ে যায় ইমকেজি পরীক্ষার প্রশ্ন। এরপরেই পঞ্জাব স্কুল শিক্ষা পর্ষদ ঘোষণা করে, এদিনের ইরেজি (বাধ্যতামূলক) পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। এই পরীক্ষার নতুন দিন কয়েক দিনের মধ্যেই ঘোষিত হবে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement