Tamil Nadu Accident: আচমকা উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত ২১

অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুতে(Tamil Nadu) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ২১ জন যাত্রী। জানা গিয়েছে, এদিন সকালে ঘটনাটি ঘটেছে ছেঙ্গাপাল্লির কাছে। পুরনো তিরুপ্পুর বাস স্ট্যান্ড থেকে ইরোদের দিকে আসছিল বেসরকারি বাসটি। পথে সালেম-কোয়েম্বাটোর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। আহত যাত্রীদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশকিছু কলেজ পড়ুয়া রয়েছে বলে খবর। অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।

আচমকা উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত ২১

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement