President Murmu Gujrat Visit: চারদিনের গুজরাট সফরে আজ ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

President Gujrat Visit (Photo Credit: X@DDNewsGujarati)

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর চারদিনের গুজরাট সফরে আজ সকালে সর্দার বল্লভভাই প্যাটেলের ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। তিনি এই স্মৃতি সৌধটি ঘুরে দেখার পাশাপাশি একতা নগরের আশপাশেও পরিদর্শন করবেন। এই সফরকালে আমেদাবাদ ও গান্ধীনগরের দুটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতির দফতর সূত্রে জানা গেছে একতা নগর থেকে রাষ্ট্রপতি যাবেন আমেদাবাদের ‘ন্যাশনাল ইসস্টিটিউট অফ ডিজাইন’-এর ৪৪-তম সমাবর্তনে যোগ দিতে। সেখানের ৪৩০ জন পড়ুয়ার হাতে তিনি শংসাপত্র তুলে দেবেন।

আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) গান্ধীনগরে ‘ন্যাশনাল ফরেন্সিক সাইন্সেস’ বিশ্ব বিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে যোগ দেবেন তিনি। ওইদিন’ই ভুজ-এ স্মৃতিবোন আর্থকোয়েক মেমোরিয়াল’ও পরিদররশন করবেন তিনি। ১ মার্চ শ্রীমতী মুর্মু যাবেন ঢোলাভিরা-য় ইউনেস্কো হেরিটেজ সাইট পরিদর্শনে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement