Maharashtra:অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, প্রাণ হাতে নিয়ে ছুটলেন অন্তঃসত্ত্বা

এরপরই অ্যাম্বুলেন্সর মধ্যে থাকা অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। কার্যত ভুস্মিভূত হয়ে যায় গোটা অ্যাম্বুলেন্সটি।

মহারাষ্ট্রে বিস্ফোরণ (ছবিঃX)

নয়াদিল্লিঃ অ্যাম্বুলেন্সে(Ambulance) বিস্ফোরণ(Explosion)। প্রাণ হাতে নিয়ে ছুটলেন অন্তঃসত্ত্বা(Pregnant Woman)। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) দাদি ওয়ারা সংলগ্ন জাতীয় সড়কে। এক অন্তঃসত্ত্বাকে নিয়ে একটি হাসপাতাল থেকে অন্য আরেকটি হাসপাতালের পথে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। আচমকাই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক। কোনও রকমে অ্যাম্বুলেন্স থেকে নেমে পিছনে বসে থাকা যাত্রীদের অ্যাম্বুলেন্স থেকে নামতে বলেন। ততক্ষণে ভাল রকম ছড়িয়ে গিয়েছে আগুন। সেই অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে প্রাণ হাতে নেমে ছুটলেন অন্তঃসত্ত্বা। এরপরই অ্যাম্বুলেন্সর মধ্যে থাকা অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। কার্যত ভুস্মিভূত হয়ে যায় গোটা অ্যাম্বুলেন্সটি।

অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, প্রাণ হাতে নিয়ে ছুটলেন অন্তঃসত্ত্বা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement