Prayagraj: প্রয়াগরাজের মহাকুম্ভে ফের বড় দুর্ঘটনা, এবার বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে হত ১০

প্রয়াগরাজের মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এবার মহাকুম্ভ যোগ দিতে আসা এক গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে বড় দুর্ঘটনা।

Praygraj Accident. (Photo Credits: X)

প্রয়াগরাজের মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এবার মহাকুম্ভ যোগ দিতে আসা এক গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে বড় দুর্ঘটনা। প্রয়াগরাজ-মির্জাপুর জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম বেশ কয়েকজন। শুক্রবার রাতে ছত্তিশগড় থেকে প্রয়াগরাজে মহাকুম্ভে আসার পথে মেজা থানার কাছে একটি গাড়িতে ধাক্কা মারে একটি বাস। প্রাথমিক খবর, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পূন্যার্থী বোঝাই গাড়িটিতে ধাক্কা লাগে। দুর্ঘটনায় হতদের ময়নাতদন্তের জন্য স্বরূপ রানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রয়াগরাজে পথ দুর্ঘটনা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement