Pope Francis Dies: পোপের প্রয়াণে দুদিনের রাষ্ট্রীয় শোক , বিজ্ঞপ্তি জারি করে জানাল মধ্যপ্রদেশ সরকার
পোপ ফ্রান্সিসের প্রয়াণে রাজ্যে রাষ্ট্রীয় শোকের কথা ঘোষণা করল । মঙ্গলবার মধ্যপ্রদেশ সরকারের তরফে এই কথা জানানো হয়েছে। পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে দুদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলেও জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২২ এপ্রিল (মঙ্গলবার) এবং ২৩ এপ্রিল (বুধবার) দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়াও, শেষকৃত্যের দিন একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। রাষ্ট্রীয় শোক চলাকালীন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে রাজ্যে।
উল্লেখ্য, সোমবার প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকানের তরফে পোপ ফ্রান্সিসের মৃত্যুর কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পোপ ফ্রান্সিস ইস্টার সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় তাঁর বাসভবনে মারা গিয়েছেন। ভ্যাটিক্যানের পক্ষ থেকে জানানো হয়, সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে (স্থানীয় সময় অনুসারে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।