Poonch Terror Attack: ভাইয়ের মৃত্যুতে দায়িদের শাস্তি চাই, বললেন পুঞ্চে জঙ্গি হামলায় নিহত কর্পোরালের দিদি

Poonch Terror Attack Victim's Sister (Photo Credit: ANI/Twitter)

পুঞ্চে জঙ্গি হামলায় নিহত কর্পোরাল ভিকি পাহাড়ের পরি বার শোকস্তব্ধ । ভিকি পাহাড়ের বোন গীতা পাহাড়ে বলেন, ভাইয়ের জন্য তিনি গর্বিত। গত শনিবার ভাইয়ের মৃত্যুর খবর পান গীতা পাহাড়ে। তাঁর ভাইয়ের মৃত্যুর জন্য যারা দায়ি, তাদের শাস্তি চান বলে জানান গীতা পাহাড়ে। গত শনিবার জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) পুঞ্চে হামলা চালায় জঙ্গিরা। আইএএফ-এর পরপর ৩টি কনভয়ে হামলা চালানো হয় বলে খবর। যার জেরে  কর্পোরাল ভিকি পাহাড়ের মৃত্যুর খবর মেলে। আহত হন ৪ জন। আহতদের উধমপুর হাসপাতালে ভর্তি করা হয়।  হামলার পরপই জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী।

আরও পড়ুন: Loksabha Election 2024: লোকসভা ভোটের মধ্যেই হামলা, পুঞ্চ-রাজৌরিতে পরপর জঙ্গি হানায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

দেখুন ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement