WB Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী নেই বুথে, ভোট বয়কটের ডাক মহম্মদপুর ২ নম্বর এলাকায় ৬৭ এবং ৬৮ নম্বর বুথে (দেখুন ভিডিও)

রাজ্য নির্বাচন কমিশন সব বুথে কেন্দ্রীয় বাহিনীর আশ্বাস দিলেও মেলেনি কেন্দ্রীয় বাহিনী। এই অভিযোগকে সামনে রেখে ভোট বয়কটের ডাক দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ব্লক ১-এর বাসিন্দারা।

আজ সকাল থেকে  গোটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর উত্তর থেকে দক্ষিণে। রাজ্য নির্বাচন কমিশন সব বুথে কেন্দ্রীয় বাহিনীর আশ্বাস দিলেও মেলেনি কেন্দ্রীয় বাহিনী। এই অভিযোগকে সামনে রেখে ভোট বয়কটের ডাক দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ব্লক ১-এর বাসিন্দারা। তারা জানিয়েছেন যে মহম্মদপুর ২ নম্বর এলাকায় ৬৭ এবং ৬৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত তারা নির্বাচন বয়কট করবেন।

সংশ্লিষ্ট এক ভোটার জানান "এখানে কোনও কেন্দ্রীয় বাহিনী নেই। এখানে তৃণমূল বুথ দখল করে প্রতিবার ভোট করে চলেছে, এমনকি মৃত ব্যক্তির নামেও তারা জাল ভোট দেয়।তাই কেন্দ্রীয় বাহিনী এখানে না এলে আমরা এখানে ভোট দিতে দেব না..."

দেখে নেব কি বললেন তারা-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement